বাসডুবির মর্মান্তিক ঘটনায় নিহত নবদম্পতি জানাজা সম্পন্ন হয়েছে
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ১৮:২৯
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে বাসডুবির মর্মান্তিক ঘটনায় নিহত নবদম্পতি সৌম্য ও অন্তির জানাজা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ২টা ৩০ মিনিটে রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে ঈদগাহ মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন ইমাম কমিটির সভাপতি ইলিয়াস মোল্লা।
নিহত সৌম্য রাজবাড়ী পৌর এলাকার বাসিন্দা এবং তার স্ত্রী অন্তির সঙ্গে মাত্র চার মাস আগে তাদের বিয়ে হয়েছিল। তারা রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।
স্বজনরা জানান, সৌম্য ছিল পরিবারের একমাত্র সন্তান এবং দুজনই সবার কাছে অত্যন্ত প্রিয় ছিল। তাদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা ‘সৌহার্দ্য পরিবহন’-এর বাসটি দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন। পরে উদ্ধার অভিযানে সৌম্য ও অন্তির মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় রাজবাড়ী সদর হাসপাতাল ও গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বাকি মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।