বৃহঃস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

দৌলতদিয়া ঘাটে বাস ডুবি: উদ্ধার তিন নারীর মধ্যে দুইজনের মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ২৩:১৫

সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে একটি যাত্রীবাহী বাস তলিয়ে যাওয়ার মর্মান্তিক ঘটনায় উদ্ধার হওয়া তিন নারীর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন রেহেনা বেগম (৬০) ও মর্জিনা বেগম (৫৫)।

এদিকে, একই ঘটনায় গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়ার ভবানিপুর এলাকার ডা. নুসরাত (২৯) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top