বৃহঃস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

ফজলুর রহমান বাবুর খোঁজে চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ১৮:৪৫

সংগৃহীত

অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবু–এর ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার এই জটিল অস্ত্রোপচার করা হয়। বর্তমানে চিকিৎসকের পরামর্শে বাসায় বিশ্রামে আছেন তিনি।

এদিকে, চঞ্চল চৌধুরী পরিবারের সদস্যদের নিয়ে তাকে দেখতে যান। ২৫ মার্চ তিনি সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করে জানান, ঈদের সবচেয়ে আনন্দের মুহূর্ত ছিল বাবু ভাইকে সুস্থ অবস্থায় দেখতে যাওয়া।

চঞ্চল আরও জানান, বড় অপারেশনের পরও ফজলুর রহমান বাবুকে হাসিমুখে দেখে তিনি স্বস্তি পেয়েছেন। প্রিয় এই অভিনেতা এখন অনেকটাই সুস্থ এবং খুব শিগগিরই আবার ক্যামেরার সামনে ফিরবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top