নামাজ পড়তে গিয়ে নিখোঁজ ১৩ বছর বয়সি শিশু রিয়াদ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৬, ১৬:০৭
রাজধানীর দক্ষিণখান এলাকার সৈয়দনগর মসজিদ থেকে নামাজ শেষে নিখোঁজ হয়েছে ১৩ বছর বয়সি রিয়াদ। তার বাবা মোহাম্মদ আনোয়ার হোসেন জানিয়েছেন, শনিবার (২৮ মার্চ) সন্ধ্যার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ রিয়াদ কুমিল্লার মুরাদনগর এলাকার ঈমাম বোখারি মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র। শেষবার সিসিটিভি ফুটেজে রাত ৭টা ৫৩ মিনিটে তাকে এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে।
রিয়াদের বাবা জানিয়েছেন, সে ফর্সা গায়ের রঙের এবং উচ্চতা প্রায় ৪ ফুট বা তার কিছু বেশি। পরিবার চরম উদ্বেগে আছে এবং সবার সহযোগিতা কামনা করেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।