প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নিতে চায় অভিনেত্রী ভাবনা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৬, ১৬:৫৭
অভিনয়ের পাশাপাশি লেখালেখি, ছবি আঁকা ও নাচে পারদর্শী আশনা হাবিব ভাবনা এবারের ঈদুল ফিতরে উপস্থাপনার মাধ্যমে দর্শকের সঙ্গে দেখা করছেন। তিনি দেশের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিদের ঈদ ও ব্যক্তিজীবন নিয়ে গল্প উপস্থাপন করছেন এবং এবার প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
ভাবনা জানান, ষষ্ঠ শ্রেণিতে প্রথমবার উপস্থাপনা করার সময় কিছুটা ভয় ছিল। প্রথমে কাজটি করতে রাজি হলেও পরে হঠাৎ না করার সিদ্ধান্ত নেন। পরে উৎসাহ পেয়ে তিনি সফলভাবে সঞ্চালনা করেন এবং প্রশংসাও পান। অভিনয়ে তিনি সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। তার ভাষ্য, “আমি যেটি পারি না, অভিনয়ে সেটিই করতে চাই। এতে কাজ শেখার সঙ্গে নতুন চ্যালেঞ্জও নেওয়া হয়।”
ভাবনা বর্তমানে বড় ও ছোট পর্দায় ব্যস্ত রয়েছেন। তিনি ওটিটিতে কাজ করছেন এবং তার অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।