আরও কয়েক জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’ অ্যাপের নিবন্ধন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১১:২৩
দেশের জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিত ও ডিজিটাল ব্যবস্থাপনা জোরদারের লক্ষ্যে ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপের পাইলটিং কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত করার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
শনিবার (১৮ এপ্রিল) মন্ত্রণালয়ের ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নতুন করে দেশের আরও কয়েকটি জেলা ও মহানগরে মোটরসাইকেলচালকদের এই ডিজিটাল সিস্টেমে নিবন্ধনের সুযোগ দেওয়া হবে। এর আওতায় ঢাকা, ঢাকা মেট্রো, চাঁদপুর, চট্টগ্রাম, চট্টগ্রাম মেট্রো, বরিশাল, বরিশাল মেট্রো, খুলনা, খুলনা মেট্রো, রাজশাহী, রাজশাহী মেট্রো এবং ময়মনসিংহের নিবন্ধিত মোটরসাইকেলগুলো অন্তর্ভুক্ত হবে।
মন্ত্রণালয়ের মতে, এই উদ্যোগের মাধ্যমে জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বৃদ্ধি, জ্বালানির অপব্যবহার রোধ এবং ডিজিটাল সেবাকে আরও কার্যকর করা সম্ভব হবে।
নতুন এ সম্প্রসারণের ফলে সংশ্লিষ্ট জেলাগুলোর মোটরসাইকেলচালকরা ধাপে ধাপে ‘ফুয়েল পাস বিডি’ সিস্টেমে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।
এনএফ৭১ /ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।