শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩৩

সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৮ এপ্রিল) সকালে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় সকাল ৭টা ৪৪ মিনিটে এই কম্পন রেকর্ড করে দেশটির জাতীয় ভূকম্পন কেন্দ্র।

ভূমিকম্পের কেন্দ্র ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা অঞ্চল, যা ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৯৯ কিলোমিটার গভীরে অবস্থিত। গভীর ভূমিকম্প হওয়ায় এটি বিস্তৃত এলাকায় অনুভূত হয়।

কম্পনের সময় ইসলামাবাদ ছাড়াও পেশওয়ার, সোয়াত, চিত্রাল, লোয়ার দির, মালাকান্দ, খাইবার, চারসাদ্দা, মানসেহরা, হারিপুরসহ একাধিক শহর ও জেলায় মানুষ আতঙ্কে ঘরবাড়ি ও কর্মস্থল ছেড়ে বাইরে বের হয়ে আসেন।

তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top