বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু, ছেলেকে বাঁচাতে গিয়ে মা গুরুতর আহত
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ১৮:০৬
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে তার মা গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৬ মে) দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফয়সাল (১৭) স্থানীয় চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং মো. ইয়াসিন ব্যাপারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে ফয়সাল। ছেলেকে ছটফট করতে দেখে মা তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন। তার মা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।
হাসপাতালের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই ফয়সালের মৃত্যু হয়। তার শরীরে বিদ্যুৎস্পৃষ্টের চিহ্ন পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।