কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

ফরহাদ হোসেন রাজ | প্রকাশিত: ৬ মে ২০২৬, ১৮:১৭

কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে মডেল থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৩ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরে কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী অভিযান চলাকালে মডেল থানা পুলিশের একটি দল সিদ্ধেশ্বরী মোড় এলাকার ডায়াবেটিস কেয়ার সেন্টারের সামনে পাকা সড়কে অবস্থান নেয়। এ সময় একটি রিকশাযোগে তিনজন ব্যক্তি একসঙ্গে চলাচল করতে দেখে পুলিশের সন্দেহ হলে তাদের থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে ২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শোলাকিয়া এলাকার নুর আলম ছেলে আশরাফুল আলম হাসান (২৪), তারপাশা পূর্ব এলাকার সাজু মিয়ার ছেলে সানি (২৫) বগাদিয়া এলাকার আলাউদ্দিনের ছেলে রানা (২৫)। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ভূইয়া বলেন, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে কাজ করছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top