শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

ভরিতে ৩ হাজার টাকার বেশি কমলো স্বর্ণের দাম, নতুন দরে বিক্রি শুরু আজ

বানিজ্য ডেস্ক | প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ১১:১৭

স্বর্ণ । ফাইল ছবি

 

দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন ঘোষণা অনুযায়ী ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করেছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে এই সমন্বয় করা হয়েছে।

নতুন দামে ২১ ক্যারেট স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা।

এর আগে গত ১৫ এপ্রিল স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা নির্ধারণ করা হয়।

চলতি বছর এখন পর্যন্ত দেশে স্বর্ণের দাম ৫৬ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার বেড়েছে এবং ২৪ বার কমেছে।

অন্যদিকে রুপার দামও কমানো হয়েছে। ভরিতে ৩৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেট রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭১৫ টাকা। ২১ ক্যারেট রুপা ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছর রুপার দাম ৩৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৯ বার বেড়েছে এবং ১৬ বার কমেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top