আবারও বাড়ল স্বর্ণ-রুপার দাম, যে দামে বিক্রি হচ্ছে আজ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ মে ২০২৬, ০৯:৫৫
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতির সর্বশেষ নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী শুক্রবার (৮ মে) থেকে বাড়তি দামে বিক্রি হচ্ছে মূল্যবান এই দুই ধাতু।
বৃহস্পতিবার (৭ মে) এক বিজ্ঞপ্তিতে স্বর্ণ ও রুপার নতুন দর ঘোষণা করে বাজুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণ ও রুপার দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। একই দিন সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকায়।
১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রাখা হয়েছে ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকায়।
এর আগে গত ৬ মে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়।
সেই সময় ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৬৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ দফা দাম বাড়ানো হলেও ২৮ দফা কমানো হয়েছে।
গত বছর স্বর্ণের দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও নতুন করে বাড়ানো হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৭৪ টাকায়।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৫৫৮ টাকায়।
চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৩৮ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২১ দফা দাম বাড়ানো এবং ১৭ দফা কমানো হয়েছে। আর গত বছর রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ১০ বার বাড়ানো এবং ৩ বার কমানো হয়।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।