বৃহঃস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

‘প্রিন্স’ ব্যর্থতার পর নতুন বিতর্কে শাকিব খান

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬, ১৮:৪৯

সংগৃহীত

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা প্রিন্স দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি—এমন অভিযোগ ইতোমধ্যেই উঠেছে। প্রেক্ষাগৃহের প্রতিক্রিয়া, সামাজিক মাধ্যমের সমালোচনা এবং আয়ের হিসাব—সব মিলিয়ে সিনেমাটি হতাশ করেছে দর্শকদের একটি বড় অংশকে। এই ব্যর্থতার দায় স্বীকারও করেছেন শাকিবসহ সংশ্লিষ্টরা।

তবে সিনেমার সমালোচনার মধ্যেই নতুন করে বিতর্কে জড়িয়েছেন এই অভিনেতা। সম্প্রতি এক প্রিমিয়ার অনুষ্ঠানে তার আচরণ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ওই অনুষ্ঠানে শাকিব খানের সঙ্গে উপস্থিত ছিলেন দুই সহ-অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবং জ্যোতির্ময়ী কুন্ডু। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের সময় শাকিবকে বারবার জ্যোতির্ময়ীর কোমরে হাত রাখতে দেখা যায়, যা নিয়ে তার অস্বস্তির ইঙ্গিত পাওয়া গেছে বলে দাবি করছেন অনেকেই।

একইসঙ্গে, অভিনেত্রী তাসনিয়া ফারিণের হাত ও বাহু চেপে ধরার দৃশ্যও ক্যামেরায় ধরা পড়ে। এমনকি এক পর্যায়ে ফারিণকে নিজের কাঁধ থেকে শাকিবের হাত সরিয়ে দিতে দেখা যায়—যা নিয়েও সমালোচনা চলছে।

এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমে কথা বলতে গিয়ে জ্যোতির্ময়ী কুন্ডু মন্তব্য করতে অনীহা প্রকাশ করেন।

সব মিলিয়ে, সিনেমাটির বাণিজ্যিক ব্যর্থতার চেয়েও শাকিব খানের এই কথিত ‘অপেশাদার আচরণ’ নিয়েই এখন বেশি আলোচনা-সমালোচনা চলছে সামাজিক মাধ্যমে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top