রাহুলের ব্যবহৃত সেই ‘৪০০৫’ কক্ষটি এখনও আগের মতোই রাখা হয়েছে
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ১৪:৫৩
টালিউডে শোকের ছায়া নেমে এসেছে, যখন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় রোববার (২৯ মার্চ) পশ্চিমবঙ্গের দিঘার তালসারি সৈকতে শুটিং করার সময় সমুদ্রে ডুবে মারা যান।
ভক্তরা এখনও তাঁর অকাল মৃত্যুকে বিশ্বাস করতে পারছেন না। রাহুল ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন। সমুদ্রে নামার সময় হঠাৎ তিনি তলিয়ে যেতে থাকেন। শুটিং টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করে দ্রুত দিঘা হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শ্রদ্ধা জানাতে হোটেল কর্তৃপক্ষ এবার ভিন্ন উদ্যোগ নিয়েছে। রাহুলের ব্যবহৃত সেই ‘৪০০৫’ কক্ষটি এখনও আগের মতোই রাখা হয়েছে—বিছানার হ্যাঙ্গার, চায়ের কাপ, টি-ব্যাগসহ সবকিছু ঠিক যেমন ছিল। হোটেলের মালিক সৌরভ চৌধুরী বলেন, রাহুল অত্যন্ত অমায়িক মানুষ ছিলেন এবং খাবারের বিষয়ে ব্যক্তিগতভাবে তাঁকে জানাতেন। মৃত্যুর আগে তিনি খিচুড়ি, বেগুন ভাজা ও আলু সেদ্ধ খেতে ইচ্ছা প্রকাশ করেছিলেন।
এই অকাল মৃত্যু টালিউড এবং ভক্তদের মধ্যে গভীর শোক সৃষ্টি করেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।