রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

বিএনপিতে যোগ দেওয়ায় আমার ক্যারিয়ার নষ্ট করে দিয়েছে তারা: কনকচাঁপা

চিত্তবিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ১৭:৩৪

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা।

শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন জনপ্রিয় এই সংগীতশিল্পী। জানা গেছে, কনকচাঁপা সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র সংগ্রহের পর কনকচাঁপা জানান, ২০১৩ সালে আমি বিএনপিতে যোগদান করি। বিএনপিতে যোগ দেওয়ার পর থেকেই আমার ক্যারিয়ারটা একদম নষ্ট করে দিয়েছে তারা। আমি আমার দেশের মাটিতে দীর্ঘদিন গান গাইতে পারিনি। আমাকে এক প্রকার অবরুদ্ধ করে ফেলা হয়েছিল। আমি সেসব ভুলে যেতে চাই। নতুন করে নতুন আশায় বুক বেধেছি।

দলে দীর্ঘদিনের নিষ্ঠার কথা বিবেচনায় নিয়ে মনোনয়ন পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী। একই সঙ্গে দলের যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার কথাও জানান তিনি।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top