ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন মিষ্টি জান্নাত
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ১৩:২৯
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন। ব্যক্তিগত নানা ইস্যুতে দীর্ঘদিন ধরে আলোচিত এই অভিনেত্রী এবার প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি তীব্র প্রতিক্রিয়া জানান। সেখানে তিনি লেখেন, “ভাই, আমার তো এত জ্বালা নাই, তোমাদের এত জ্বালা কেন? ফাইনালি আমাদের মার্কেটিংয়ের কৌশল কাজে লাগছে। আর যেখানে সমস্ত প্রোগ্রাম আমার পরিকল্পনায় করা, সেখানে তোমরা যারা এসেছিলে, তারা আমার পরিকল্পনায়ই এসেছিলা।”
স্ট্যাটাসে তিনি ইঙ্গিতপূর্ণভাবে কিছু প্রশ্নও তোলেন, যদিও কাকে উদ্দেশ্য করে এসব মন্তব্য করেছেন তা স্পষ্ট করেননি। পাশাপাশি ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ ও ‘প্রধান অতিথি’র দায়িত্বের পার্থক্য নিয়েও মন্তব্য করেন। তার মতে, প্রধান অতিথি হওয়ার জন্য বিশেষ যোগ্যতা প্রয়োজন এবং সাধারণত গুরুত্বপূর্ণ ভিভিআইপি ব্যক্তিরাই এ দায়িত্ব পান।
একই পোস্টে সতর্কবার্তাও দেন এই অভিনেত্রী। তিনি বলেন, কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য ছড়াচ্ছেন, যা কোনো লাভ বয়ে আনবে না। বরং যারা এসব করছেন, তারা ভবিষ্যতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ হারাতে পারেন বলেও ইঙ্গিত দেন।
পারিশ্রমিক প্রসঙ্গেও কথা বলেন মিষ্টি জান্নাত। তিনি জানান, একজন প্রধান অতিথির এক ঘণ্টার উপস্থিতির জন্য যে পরিমাণ অর্থ দিতে হয়, সেই অর্থ দিয়ে একাধিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাখা সম্ভব।
উল্লেখ্য, ২০১৪ সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। অভিনয়ের পাশাপাশি তিনি একজন দন্ত চিকিৎসক হিসেবেও কাজ করছেন এবং রাজধানীতে তার নিজস্ব একটি ডেন্টাল ক্লিনিক রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।