সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

সিনেমায় অন্তরঙ্গ দৃশ্য নিয়ে আপত্তি কিয়ারা আদভানি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৪ মে ২০২৬, ১৪:৪৪

সংগৃহীত

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি আবারও আলোচনায়, তবে এবার নতুন সিনেমার একটি সিদ্ধান্ত ঘিরে। ‘টক্সিক: দ্য ফেয়ারিটেল ফর গ্রোন আপস’ সিনেমায় অভিনয় করার পর অন্তরঙ্গ কিছু দৃশ্য নিয়ে আপত্তি জানিয়েছেন তিনি।

এর আগে এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি, কবীর সিং, শেরশাহ এবং গুড নিউজ-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন কিয়ারা। এবার কন্নড় সুপারস্টার যশ-এর সঙ্গে জুটি বেঁধে ‘টক্সিক’-এ অভিনয় করেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুটিং শেষ হওয়ার পর সিনেমার কিছু ঘনিষ্ঠ দৃশ্য দেখে কিয়ারা অস্বস্তি বোধ করেন। এরপর তিনি নির্মাতা ও সহ-অভিনেতার কাছে এসব দৃশ্য কিছুটা সংক্ষিপ্ত বা কাটছাঁট করার অনুরোধ জানান।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুটিংয়ের আগে তাকে আশ্বস্ত করা হয়েছিল যে কোনো দৃশ্যে তার অস্বস্তি হবে না। সেই বিশ্বাস থেকেই রোমান্টিক দৃশ্যে অভিনয়ে রাজি হয়েছিলেন তিনি। কিন্তু চূড়ান্ত ফুটেজ দেখার পর নিজের অবস্থান পরিবর্তন করেছেন।

তবে এই বিষয়ে এখনো পর্যন্ত নির্মাতা বা সহ-অভিনেতা যশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নয়নতারা এবং হুমা কুরেশি।

উল্লেখ্য, ‘টক্সিক’ সিনেমাটির মুক্তির তারিখ একাধিকবার পরিবর্তন হয়েছে। প্রথমে ১৯ মার্চ মুক্তির কথা থাকলেও পরে তা পিছিয়ে ৪ জুন নির্ধারণ করা হয়। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, সিনেমাটির মুক্তি আবারও অনিশ্চয়তায় পড়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top