মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

নড়াইলে ভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নড়াইল প্রতিনিধি | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০১

নড়াইলে ভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার।  ছবি: সংগৃহীত

নড়াইলে নিজ ঘর থেকে জাহাঙ্গীর হোসেন সানা (৫৪) নামে এক ভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের চাঁদপুর গ্রামে তার নিজ বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় জাহাঙ্গীর হোসেনের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জাহাঙ্গীর হোসেন সানা পেশায় একজন ভ্যান চালক ছিলেন। প্রতিদিনের মতো শুক্রবার তিনি ভ্যান চালিয়ে রাতে বাড়ি ফেরেন। তবে রবিবার সকালে তার ঘরের দরজা খোলা দেখতে পেয়ে এবং ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে নিউজ ফ্ল্যাশ ৭১-কে জানান, জাহাঙ্গীর নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক তদন্ত দল কাজ শুরু করেছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এটি হত্যা না দুর্ঘটনা—তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top