মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৯

সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক।  ছবি: সংগৃহীত

ঢাকা থেকে আকাশপথে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর নগদ প্রায় ৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর বিমানবন্দরে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানের অংশ হিসেবে ঢাকা থেকে আসা নভোএয়ারের একটি ফ্লাইট অবতরণের পর বেলাল উদ্দিনকে তল্লাশি করা হয়।

পুলিশ জানায়, তল্লাশিকালে তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে উদ্ধারকৃত টাকার পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে টাকাগুলো গণনার কাজ চলছে।

পুলিশ সুপার আরও জানান, আটক ব্যক্তি ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির। উদ্ধারকৃত অর্থের উৎস এবং কী উদ্দেশ্যে এই অর্থ বহন করা হচ্ছিল—সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নির্বাচনী আবহে এত বিপুল পরিমাণ নগদ অর্থ বহনের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে জেলা পুলিশ ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা। আইনি প্রক্রিয়া শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top