নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে প্রশাসন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ১৮:৫৮
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা পাঁচানি পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক ওমর ফারুকের পরিবারকে মঙ্গলবার (৭ এপ্রিল) সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান সরাসরি ঘটনাস্থলে গিয়ে দুই বান্ডিল ঢেউটিন, শুকনো খাবার এবং গৃহনির্মাণ বাবদ ৬ হাজার টাকা পরিবারের হাতে তুলে দেন।
উপজেলা প্রশাসন জানায়, ২ এপ্রিল ওই এলাকার কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সহায়তা প্রদানকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মণ্ডল উপস্থিত ছিলেন।
ইউএনও মো. আসাদুর রহমান বলেন, “ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রশাসন সবসময় রয়েছে। প্রয়োজন অনুযায়ী আরও সহায়তা দেওয়া হবে।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।