সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পরই অসুস্থ মন্ত্রী দুলু, জরুরি ভিত্তিতে ঢাকায় স্থানান্তর

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১২:৪৪

ছবি: সংগৃহীত

 

দুদিনের সফরে লালমনিরহাটে যাওয়ার পথে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শনিবার (১১ এপ্রিল) সকালে ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পরপরই তিনি শারীরিকভাবে তীব্র অসুস্থতা অনুভব করেন। সঙ্গে থাকা নেতাকর্মী ও চিকিৎসকদের পরামর্শে তাকে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক জানিয়েছেন, মন্ত্রী সকালে নির্ধারিত সরকারি সফরে লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা হয়ে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে নামার কিছুক্ষণের মধ্যেই তিনি শারীরিক অস্বস্তি অনুভব করলে ঝুঁকি এড়াতে তাকে দ্রুত রাজধানীতে পাঠানোর ব্যবস্থা করা হয়।

ঢাকায় পৌঁছানোর পর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করার প্রক্রিয়া চলছে এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা দেওয়া হবে বলে জানা গেছে।

তার আকস্মিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর লালমনিরহাটসহ রাজনৈতিক অঙ্গনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top