লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৪:৩৯
যুক্তরাজ্যের লন্ডন-এ অবস্থিত বাংলাদেশ হাইকমিশন লন্ডন-এর প্রেস মিনিস্টার আকবর হোসেন পদত্যাগ করেছেন।
বাংলাদেশ সময় শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের ঘোষণা দেন। সেখানে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত ও পারিবারিক কারণে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।
আকবর হোসেন আরও বলেন, তার পদত্যাগের বিষয়টি অন্য কোনো ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়।
এদিকে এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।