শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

ভারত থেকে পাইপলাইনে আরও ৮ হাজার টন ডিজেল এলো বাংলাদেশে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৪:৩৪

সংগৃহীত

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল এসেছে বাংলাদেশের দিনাজপুরের পার্বতীপুর ডিপো-এ।

চলতি বছরের পঞ্চম ধাপে এ চালানসহ মোট প্রায় ৩০ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড-এর ব্যবস্থাপক (অপারেশন্স) কাজী মো. রবিউল আলম জানান, শুক্রবার দিবাগত রাতে ৮ হাজার মেট্রিক টন ডিজেল গ্রহণের কার্যক্রম সম্পন্ন হয়। আগামী ১৭ এপ্রিল আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসার কথা রয়েছে।

তিনি আরও জানান, চলতি মাসে চার ধাপে প্রায় ৪০ হাজার মেট্রিক টন ডিজেল পাইপলাইনের মাধ্যমে দেশে আনার পরিকল্পনা রয়েছে।

এর আগে ২৮ মার্চ ৫ হাজার মেট্রিক টন এবং ৩১ মার্চ ৭ হাজার মেট্রিক টন ডিজেল একই পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুর ডিপোতে পৌঁছায়।

কর্তৃপক্ষ বলছে, পাইপলাইনের মাধ্যমে জ্বালানি পরিবহন হওয়ায় সময় ও খরচ কমছে এবং সরবরাহ ব্যবস্থাও আরও সহজ ও নিরাপদ হচ্ছে।

এদিকে গ্রাহকরা এই সুবিধার পাশাপাশি পেট্রোল ও অকটেন সরবরাহও পাইপলাইনের মাধ্যমে বাড়ানোর দাবি জানিয়েছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top