শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

ঈদের পর আবারও ৫ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৪:৪১

সংগৃহীত

রোজার ঈদের পর আবারও দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। বৈসাবি উৎসব, চৈত্র সংক্রান্তি, বাংলা নববর্ষ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা মোট ৫ দিনের ছুটি উপভোগ করবেন।

তথ্য অনুযায়ী, রোববার (১২ এপ্রিল) বৈসাবি উৎসব উপলক্ষে দেশের স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরপর সোমবার (১৩ এপ্রিল) চৈত্র সংক্রান্তি উপলক্ষে একদিনের ছুটি এবং মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উপলক্ষে আরও একদিনের ছুটি থাকবে।

এছাড়া ১০ ও ১১ এপ্রিল শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটিও এই সময়ের সঙ্গে যুক্ত হচ্ছে। ফলে সব মিলিয়ে টানা ছুটির সুযোগ তৈরি হয়েছে।

অন্যদিকে সরকারি চাকরিজীবীরাও এ সময় দীর্ঘ ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন। পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল সরকারি ছুটি থাকলেও ১৫ ও ১৬ এপ্রিল ছুটি ম্যানেজ করতে পারলে ৫ দিনের ছুটি মিলতে পারে।

এদিকে পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান-এ ১৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে সেখানে সরকারি চাকরিজীবীরা দুই দিন ছুটি ম্যানেজ করতে পারলে টানা ৬ দিনের ছুটির সুযোগও তৈরি হতে পারে।

সব মিলিয়ে ঈদের পর আবারও লম্বা ছুটির কারণে শিক্ষার্থী ও চাকরিজীবীদের মধ্যে বাড়তি স্বস্তি ও উৎসবের আমেজ তৈরি হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top