বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

দুর্নীতির মামলায় আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের নির্দেশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১৪:৫৭

সংগৃহীত

দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূর-এর আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (৮ এপ্রিল) দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ-এর আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

দুদকের পক্ষে সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ফেরদৌস রহমান আয়কর নথি জব্দের আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামি আসাদুজ্জামান নূর ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৫ কোটি ৩৭ লাখ ১ হাজার ১৯০ টাকার সম্পদ অর্জন করেছেন।

এছাড়া তার নামে ১৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবে মোট ১৫৮ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ৮৯৮ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী, এসব লেনদেনের মাধ্যমে অবৈধ অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করা হয়েছে, যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দুদক আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসাদুজ্জামান নূর-এর শুরু থেকে সর্বশেষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট সব রেকর্ড জব্দ করে পর্যালোচনার প্রয়োজন রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top