রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ১৫:৩৬

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা এক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত।

রোববার (১২ এপ্রিল) আসামিপক্ষের আবেদনের পর ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম জাকির হোসাইনের আদালত ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

এর আগে, গত ৭ এপ্রিল ভোরে রাজধানীতে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে একই দিন তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই রাজধানীর লালবাগ থানার আওতাধীন আজিমপুর সরকারি কলোনির ভেতরে অন্যান্য আন্দোলনকারীদের সঙ্গে মিছিলে অংশ নেন মো. আশরাফুল ওরফে ফাহিম নামে এক ব্যক্তি। এ সময় আসামিদের ছোঁড়া গুলিতে তার বাম চোখ ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় গত ১৭ জুলাই লালবাগ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন ভুক্তভোগী আশরাফুল।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top