নির্বাচন ও গণভোট সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৪
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং ও অভিযোগ গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হয়েছে। নির্বাচনকালীন যেকোনো অনিয়ম, অভিযোগ বা জরুরি তথ্য জানাতে নাগরিকদের জন্য একাধিক ফোন নম্বরও চালু করা হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো অভিযোগ দ্রুত গ্রহণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এই সেল কাজ করবে।
জরুরি যোগাযোগ নম্বর:
টেলিফোন: ০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২, ০২-৪৭১১৮৭০৩
মোবাইল: ০১৫৫০-০৬৪২২৬ (হোয়াটসঅ্যাপ), ০১৫৫০-০৬৪২২৭
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সন্তোষজনক। পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম এগোলে নির্বাচন হবে সুষ্ঠু, উৎসবমুখর ও সম্পূর্ণ ফেয়ার।
তিনি আরও বলেন, দেশের ১৮ কোটি মানুষের আইনশৃঙ্খলা রক্ষা করা একটি কঠিন দায়িত্ব হলেও বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে যে মাত্রার স্বাধীনতা রয়েছে, অতীতে তা ছিল না বলেও উল্লেখ করেন তিনি।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে বলেন, ফেসবুক বা ইন্টারনেট বন্ধ করা এখন আর গ্রহণযোগ্য নয়। কেউ এমন সিদ্ধান্ত নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবেন এবং গণমাধ্যমের স্বাধীন পরিবেশ এখন আগের চেয়ে অনেক উন্নত বলেও মন্তব্য করেন তিনি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।