মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রোল মডেল হয়ে থাকবে:স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭

সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬’ বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে রোল মডেল হয়ে থাকবে।

সোমবার পুলিশ সদরদপ্তরের ‘হল অব ইন্টেগ্রিটি’তে পুলিশ অধিদপ্তর আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকার কারণে জাতীয় নির্বাচন দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। এজন্য পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

সভায় স্বাগত বক্তব্য দেন বাহারুল আলম। আরও উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, র‌্যাব (এসআইএফ)-এর মহাপরিচালক একেএম শহিদুর রহমান প্রমুখ। পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) আওলাদ হোসেনও ধন্যবাদ জ্ঞাপন করেন।

জাহাঙ্গীর আলম আরও বলেন, “গতকালের বিশেষ কেবিনেট বৈঠকে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল ভূমিকার অকুণ্ঠ প্রশংসা করেছেন। সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, আনসার, বিজিবি, কোস্টগার্ডসহ সকল বাহিনীর নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকার কারণে নির্বাচন প্রশংসিত হয়েছে।”

তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশ যে অবস্থায় ছিল, তা সকলের সম্মিলিত প্রচেষ্টায় সম্মানজনক পর্যায়ে উন্নীত হয়েছে। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়োগে কোনো দুর্নীতি হয়নি এবং সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

উপদেষ্টা পরে বিমানবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি অধিদপ্তরের আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top