মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন আমিনুল হক

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩০

ছবি: সংগৃহীত

বিএনপির নব নির্বাচিত সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক, সাবেক ফুটবলার আমিনুল হক। বিষয়টি তার ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছেন।

ঢাকা-১৬ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আমিনুল হক। তবে নির্বাচনে তিনি জয়ী হতে পারেননি। ঢাকা-১৬ আসনে তার পরাজয় হয় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কর্ণেল (অব.) মো. আবদুল বাতেনের কাছে।

নির্বাচনে হেরে গেলেও কয়েকদিন ধরে আমিনুলকে নিয়ে ছিল তুমুল গুঞ্জন। নির্বাচিত হলে নতুন সরকারে তিনিই হতেন ক্রীড়ামন্ত্রী—এতে কোনো সন্দেহ ছিল না। তবে তার পরাজয়ের পর নতুন ক্রীড়ামন্ত্রী কে হবেন তা নিয়ে চলছে কৌতূহল ও আলোচনা। বিভিন্ন সম্ভাব্য নাম উঠে এসেছে, যেমন আলী আসগর লবি।

একই সঙ্গে গুঞ্জন ছিল, আমিনুলকেই টেকনোক্র্যাট কোটায় ক্রীড়ামন্ত্রী করা হতে পারে। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। আমিনুলের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, আজ সকালেই মন্ত্রিপরিষদ সচিবালয় থেকে তাকে ফোন করে শপথগ্রহণের বিষয়ে তথ্য জানানো হয়।

এদিকে, আজ সকাল সাড়ে ১০টার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে সংসদভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top