মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

সদিচ্ছার কারণে শিক্ষাখাত ক্ষতিগ্রস্ত হয়েছে:শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ১৯:০০

সংগৃহীত

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বিগত সরকার শিক্ষা খাতকে অবহেলার শিকার করেছে। শিক্ষার্থী, শিক্ষক বা অভিভাবকের কারণে নয়, সদিচ্ছার অভাবে খাতটি ধ্বংস হয়েছে এবং এর জন্য পূর্ব সরকারের মন্ত্রিসহ সংশ্লিষ্টদেরই দায় নিতে হবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বরিশাল শিল্পকলা একাডেমিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, বরিশালের আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, শিক্ষাব্যবস্থায় অভিন্ন মানদণ্ড বজায় রাখতে সারাদেশে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। উত্তরপত্র মূল্যায়নে কোনো আপস করা হবে না, অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরও জানান, মেট্রোপলিটন এলাকায় শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করতে অনলাইন ও অফলাইন ক্লাস সমন্বিতভাবে চালুর পরিকল্পনা চলছে। শিক্ষার মান উন্নয়নে আগামী বাজেটে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের প্রস্তাব করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল-৫ আসনের এমপি মজিবর রহমান সরোয়ার, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. তৌফিক আলমসহ অন্যান্য বিশিষ্টজনরা। অনুষ্ঠান শেষে মন্ত্রী গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top