১ জুলাই থেকে শুরু হচ্ছে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১৪:০৮
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান জানিয়েছেন, আগামী ১ জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ (PEDP-5) শুরু হতে যাচ্ছে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদ-এ দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের ইশতেহার অনুযায়ী শিক্ষার মান ও দক্ষতা বাড়াতে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৪৮৯ জন।
তিনি আরও জানান, চলমান ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’র আওতায় ইতোমধ্যে ১ লাখ ৩০ হাজার শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামী কর্মসূচি শুরু হলে বাকি শিক্ষকদেরও পর্যায়ক্রমে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
এদিন সকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু হয়। দিনের শুরুতে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নেন সংসদ সদস্যরা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।