ডিজেল-অকটেনসহ সব জ্বালানি তেলের দাম বাড়ল, আজ থেকেই কার্যকর
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১১:২১
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম নতুন করে নির্ধারণ করেছে সরকার। রোববার (১৯ এপ্রিল) থেকে সারাদেশে নতুন এই দাম কার্যকর হবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববাজারের মূল্য পরিস্থিতি বিবেচনায় এনে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে।
নতুন দামে—
ডিজেল প্রতি লিটার ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা
- অকটেন ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা
- পেট্রোল ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা
- কেরোসিন ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে
আজ থেকে দেশের সব ফিলিং স্টেশন ও পরিবেশক পর্যায়ে এই নতুন দরেই জ্বালানি তেল বিক্রি করতে হবে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। সংগঠনটির সদস্য সচিব মীর আহসান উদ্দিন পারভেজ বলেন, বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করায় জ্বালানি তেলের মজুত প্রবণতা কমবে এবং বাজারে স্বচ্ছতা বাড়বে বলে তারা মনে করছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।