নেইমারের হাতে পৌঁছাল বাংলাদেশের জাতীয় দলের জার্সি
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১১:২৮
ব্রাজিল ও বিশ্ব ফুটবলের তারকা নেইমার জুনিয়র-এর হাতে পৌঁছেছে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের জার্সি। সম্প্রতি ব্রাজিলের ক্লাব সান্তোসের অনুশীলন চলাকালীন এক বিশেষ মুহূর্তে এই জার্সি তার হাতে তুলে দেওয়া হয়।
ঘটনাটি ঘটে শুক্রবার (১৭ এপ্রিল), সান্তোসের ট্রেনিং গ্রাউন্ডে। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশি ফটোসাংবাদিক শাহনূর রোমেন, যিনি দীর্ঘদিন ধরে ব্রাজিলে ক্রীড়া আলোকচিত্রী হিসেবে কাজ করছেন। মিডিয়া সেশনের ফাঁকে তিনি নেইমারের হাতে জার্সিটি তুলে দেন।
শাহনূর রোমেন জানান, অন্য এক প্রবাসী ক্রীড়াপ্রেমীর সহায়তায় বাংলাদেশ থেকে জার্সিটি সংগ্রহ করা হয়েছিল। তিনি বলেন, নেইমার জার্সিটি পেয়ে খুশি হন এবং মুহূর্তটি বেশ আন্তরিক ছিল।
বর্তমানে নেইমার তার শৈশবের ক্লাব সান্তোস এফসি-এ অনুশীলন করছেন। জার্সি হাতে তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশি ফুটবল ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আলোচনা তৈরি হয়েছে।
এই ঘটনা বাংলাদেশ ফুটবলের জন্য একটি ইতিবাচক প্রচারণা হিসেবে দেখছেন অনেক ভক্ত ও সমর্থক।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।