বৃহঃস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

বৈষম্য কমাতে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং পরিকল্পনা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১৯:৩০

সংগৃহীত

দেশের কৃষি খাতে সেচ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং শহর-গ্রামের বিদ্যুৎ বৈষম্য কমানোর লক্ষ্যে রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী।

বিবৃতিতে তিনি বলেন, বিদ্যুৎ সংকট দীর্ঘদিনের এবং এটি তাৎক্ষণিকভাবে তৈরি হয়নি। পূর্ববর্তী সরকারের সময়কার নানা অব্যবস্থাপনার কারণে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কাগজে উৎপাদন সক্ষমতা বেশি থাকলেও বাস্তবে তার সঙ্গে বড় ধরনের পার্থক্য রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নিরবচ্ছিন্ন ডিজেল ও বিদ্যুৎ সরবরাহের নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এবং বৈষম্যহীন বিদ্যুৎ বণ্টন নিশ্চিত করতে রাজধানীতে প্রাথমিকভাবে ১১০ মেগাওয়াট লোডশেডিং চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

সরকারের মতে, এই পদক্ষেপের মাধ্যমে গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বাড়ানো সম্ভব হবে, যা চলমান সেচ মৌসুমে কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top