সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাকড হলে বুঝবেন যেভাবে

তথ্য প্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০০

ছবি: সংগৃহীত

বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে এক্স (সাবেক টুইটার) অন্যতম। রাজনীতিবিদ, সেলিব্রেটি থেকে শুরু করে সাধারণ ব্যবহারকারীরাও প্রতিদিন তাদের মতামত ও ব্যক্তিগত আপডেট শেয়ার করেন এই প্ল্যাটফর্মে। জনপ্রিয়তার শীর্ষে থাকায় এক্স অ্যাকাউন্টে হ্যাকিংয়ের ঝুঁকিও তুলনামূলক বেশি

সাধারণত হ্যাকাররা ফিশিং পদ্ধতি ব্যবহার করে থাকে। ইমেইল, এসএমএস বা ফোন কলের মাধ্যমে কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠানের ছদ্মবেশে লিংকে ক্লিক করিয়ে লগইন তথ্য হাতিয়ে নেয়। এছাড়া, দুর্বল পাসওয়ার্ড ,  পাবলিক বা অনিরাপদ ওয়াই–ফাই ব্যবহার,  ম্যালওয়্যার বা কী–লগার সফটওয়্যার,  এসবের মাধ্যমেও অ্যাকাউন্টের তথ্য চুরি হতে পারে।

যেসব লক্ষণে বুঝবেন অ্যাকাউন্ট হ্যাক হয়েছে

  • হঠাৎ পাসওয়ার্ড কাজ না করা বা রিসেট নোটিফিকেশন আসা

  • নিজে পোস্ট না করেও টাইমলাইনে অচেনা পোস্ট দেখা

  • ডিরেক্ট মেসেজে অজানা লিংক পাঠানো

  • ফলোয়ার বা ফলোয়িং তালিকায় অস্বাভাবিক পরিবর্তন

  • তৃতীয় পক্ষের অ্যাপ নিজে অনুমতি না দিয়েও যুক্ত হয়ে যাওয়া

অনেক সময় হ্যাকাররা বিটকয়েন, লটারি, ডায়েট বা পুরস্কারের প্রলোভন দিয়ে স্প্যাম লিংক শেয়ার করে। এটিই হ্যাকিংয়ের প্রথম ইঙ্গিত হতে পারে।

আর্থিক ঝুঁকির দিকেও খেয়াল রাখুন

অ্যাকাউন্ট হ্যাক হলে ব্যক্তিগত তথ্যও চুরি হতে পারে। তাই—

  • ব্যাংক বা ক্রেডিট কার্ডে অজানা লেনদেন

  • ক্রিপ্টো ওয়ালেটে সন্দেহজনক ট্রানজ্যাকশন

  • অচেনা ইমেইল বা নোটিফিকেশন
    এসব দেখলে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।

নিরাপদ থাকার উপায়

  • শক্তিশালী ও ইউনিক পাসওয়ার্ড ব্যবহার

  • টু–ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) চালু রাখা

  • সন্দেহজনক লিংক এড়িয়ে চলা

  • কেবল বিশ্বস্ত অ্যাপ ব্যবহার

  • মোবাইল/ডিভাইসে ফেস আইডি বা পিন লক চালু রাখা

সতর্ক থাকলে এবং নিয়মিত নিরাপত্তা সেটিংস আপডেট করলে এক্স অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

 
 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top