বৃহঃস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

আবু সাঈদ হত্যা মামলা: ৬ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে রায় আজ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ১১:৪৯

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের হত্যা মামলার রায় আজ ঘোষণা করা হবে। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে মামলার ৬ আসামিকে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করবেন।

রায় সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি), জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

ছয় আসামি:

  1. এএসআই আমির হোসেন

  2. শরিফুল ইসলাম, বেরোবির সাবেক প্রক্টর

  3. কনস্টেবল সুজন চন্দ্র রায়

  4. ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী

  5. রাফিউল হাসান রাসেল

  6. আনোয়ার পারভেজ

মামলার সংক্ষিপ্ত বিবরণ

  • গত বছরের ২৪ জুন তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।

  • ৩০ জুন ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা হয় এবং ৩০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

  • ৬ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

  • ২৭ আগস্ট বিচার শুরু হয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

  • সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন শহীদ আবু সাঈদের বাবা মুকুল হোসেন সহ মোট ২৫ জন।

  • সাক্ষ্যগ্রহণ শেষ হয় ১৩ জানুয়ারি।

  • ২০ থেকে ২৭ জানুয়ারি যুক্তিতর্ক শেষে রায়ের জন্য অপেক্ষা।

  • ৫ মার্চ রায়ের তারিখ নির্ধারণ করা হয়।

রায় ঘোষণাকে ঘিরে ট্রাইব্যুনালের আশপাশে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, র‌্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top