বৃহঃস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

শহীদ আবু সাঈদ হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ১৩:০৭

ছবি: সংগৃহীত

শহীদ আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক এবং নিষিদ্ধ ছাত্রলীগ নেতা পোমেল বড়ুয়া ১০ বছরের কারাদণ্ড পেয়েছেন। বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনালের রায় রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে সরাসরি সম্প্রচারিত হয়।

মামলায় গত ২৪ জুন তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। পরে ৬ আগস্ট অভিযোগ গঠন এবং ২৭ আগস্ট থেকে বিচার কার্যক্রম শুরু হয়। সাক্ষ্য দিয়েছেন মোট ২৫ জন, যার মধ্যে তদন্ত কর্মকর্তারা ছিলেন।

মামলার ৩০ আসামির মধ্যে ৬ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন: পুলিশের উপপরিদর্শক (এসআই) আমীর হোসেনকনস্টেবল সুজন চন্দ্র রায়, বেরোবির প্রক্টর শরীফুল ইসলাম, তৎকালীন নিষিদ্ধ ছাত্রলীগের বেরোবি শাখার সাধারণ সম্পাদক এমরান চৌধুরী আকাশ, সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, কর্মচারী আনোয়ার পারভেজ আপেল


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৬ জুলাই আবু সাঈদ নিহত হন। হত্যাকাণ্ডের পর আন্দোলন তীব্র হয় এবং ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top