রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

মন্ত্রিসভায় ডাক পেয়েছেন ববি হাজ্জাজ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:১২

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর মন্ত্রিসভায় ডাক পেয়েছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে তিনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, ‘আমি মন্ত্রিসভার কল পেয়েছি।’

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে ধানের শীষ প্রতীকে ববি হাজ্জাজ ৮৮ হাজার ৩৮৭ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

ববি হাজ্জাজ দেশের শীর্ষ ধনী প্রিন্স মুসা বিন শমসের-এর ছেলে। তিনি একাধারে লেখক, শিক্ষক ও রাজনীতিবিদ। অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের অস্টিনে অবস্থিত টেক্সাস ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি দেশের একটি শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। পাশাপাশি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top