আমীর খসরু মাহমুদ চৌধুরী নতুন অর্থ ও পরিকল্পনামন্ত্রী, স্বাধীনতার পরকার অর্থমন্ত্রীদের তালিকা প্রকাশ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৪২
স্বাধীনতার পর দেশে এখন পর্যন্ত ২৭ জন অর্থমন্ত্রী ও অর্থ উপদেষ্টা দায়িত্ব পালন করেছেন। এবার আমীর খসরু মাহমুদ চৌধুরী অর্থ ও পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেন বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। সেখানেই শপথ নেন নতুন অর্থমন্ত্রী।
নতুন অর্থমন্ত্রীর সামনে রয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খেলাপি ঋণ কমানো ও ব্যাংক খাতে সংস্কার আনার মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এর আগে তিনি বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
স্বাধীনতার পর দেশের অর্থমন্ত্রী ও অর্থ উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে বেশি তিনবার দায়িত্ব পালন করেছেন এম সাইফুর রহমান ও আবুল মাল আবদুল মুহিত। জিয়াউর রহমানের আমলে একবার, খালেদা জিয়ার দুই মেয়াদে আরও দুইবার এম সাইফুর রহমান দায়িত্বে ছিলেন।
আওয়ামী লীগ সরকারের ২০০৯–২০১৪ ও ২০১৪–২০১৮ মেয়াদে আবুল মাল আবদুল মুহিত দায়িত্বে ছিলেন এবং ১২টি বাজেট পেশ করেছিলেন, যা একটি রেকর্ড। এছাড়া এম সাইদুজ্জামান অর্থ উপদেষ্টা ও অর্থমন্ত্রী—দুই দায়িত্বই পালন করেছেন।
স্বাধীনতার পরকার অর্থমন্ত্রী ও উপদেষ্টাদের তালিকা:
- তাজউদ্দীন আহমদ (১৩–০১–১৯৭২ থেকে ১৬–০৩–১৯৭৩)
- শেখ মুজিবুর রহমান (১৬–০৩–১৯৭৩ থেকে ১৫–০৮–১৯৭৫)
- ইউসুফ আলী (২০–০৮–১৯৭৫ থেকে ৯–১১–১৯৭৫)
- জিয়াউর রহমান (১০–১১–১৯৭৫ থেকে ১৪–০৪–১৯৭৯)
- মির্জা নুরুল হুদা (১৫–০৪–১৯৭৯ থেকে ২৪–০৪–১৯৮০)
- সাইফুর রহমান (২৫–০৪–১৯৮০ থেকে ১১–০২–১৯৮২)
- ফসিহ উদ্দিন মাহতাব (১২–০১–১৯৮২ থেকে ২৬–০৩–১৯৮২)
- আবুল মাল আবদুল মুহিত (৩১–০৩–১৯৮২ থেকে ০৯–০১–১৯৮৪)
- এম সাইদুজ্জামান (০৯–০১–১৯৮৪ থেকে ২৯–১১–১৯৮৬)
- এম সাইদুজ্জামান (৩০–১১–১৯৮৬ থেকে ২৬–১২–১৯৮৭)
- এ কে খন্দকার (২৮–১২–১৯৮৭ থেকে ২২–০৩–১৯৯০)
- এম এ মুন’এম (২২–০৩–১৯৯০ থেকে ০৬–১২–১৯৯০)
- কফিলউদ্দিন মাহমুদ (১০–১২–১৯৯০ থেকে ২৭–১২–১৯৯০)
- রেহমান সোবহান (উপদেষ্টা) (২৭–১২–১৯৯০ থেকে ২০–০৩–১৯৯১)
- সাইফুর রহমান (২০–০৩–১৯৯১ থেকে ৩০–০৩–১৯৯৬)
- ওয়াহিদউদ্দিন মাহমুদ (উপদেষ্টা) (৩০–০৩–১৯৯৬ থেকে ২৩–০৬–১৯৯৬)
- শাহ এ এম এস কিবরিয়া (২৩–০৬–১৯৯৬ থেকে ১৫–০৭–২০০১)
- এম হাফিজ উদ্দিন খান (উপদেষ্টা) (১৬–০৭–২০০১ থেকে ১০–১০–২০০১)
- সাইফুর রহমান (১০–১০–২০০১ থেকে ২৮–১০–২০০৬)
- আকবর আলি খান (উপদেষ্টা) (৩১–১০–২০০৬ থেকে ১২–১২–২০০৬)
- সোয়েব আহমেদ (১৩–১২–২০০৬ থেকে ১১–০২–২০০৭)
- এবি মির্জ্জা মো. আজিজুল ইসলাম (১৪–০১–২০০৭ থেকে ০৬–০১–২০০৯)
- আবুল মাল আবদুল মুহিত (০৬–০১–২০০৯ থেকে ১১–০১–২০১৪)
- আবুল মাল আবদুল মুহিত (১২–০১–২০১৪ থেকে ০৭–০১–২০১৯)
- আ হ ম মুস্তফা কামাল (০৭–০১–২০১৯ থেকে ১০–০১–২০২৪)
- আবুল হাসান মাহমুদ আলী (১১–০১–২০২৪ থেকে ০৫–০৮–২০২৪)
- সালেহউদ্দিন আহমেদ (০৮–০৮–২০২৪ থেকে ১৭–০২–২০২৬)
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।