রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

ড. মুহাম্মদ ইউনূস ১৮ মাস পর ফিরে এলেন তার কর্মস্থলে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৩২

সংগৃহীত

বাংলাদেশের খ্যাতনামা সমাজতান্ত্রিক নেতা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস দীর্ঘ ১৮ মাস পর তার পুরোনো কর্মস্থলে ফিরে এসেছেন। দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনের জন্য দীর্ঘ বিরতির পর তিনি মিরপুরের গ্রামীণ টেলিকম ভবন অবস্থিত ‘ইউনূস সেন্টার’-এর নিজের দপ্তরে ফিরেছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) প্রফেসর ইউনূসের অফিসিয়াল ফেসবুক পেজে তার প্রত্যাবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। সকালে মিরপুরে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মী ও কর্মকর্তারা তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

দপ্তরে ফেরার পরপরই তিনি গ্রামীণ পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং ইউনূস সেন্টারের উপদেষ্টাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন।

উল্লেখ্য, ১৮ মাস আগে প্রফেসর ইউনূস ‘ইউনূস সেন্টার’ থেকে বিদায় নিয়েছিলেন এবং দেশের রাজনৈতিক অস্থির সময়ে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেছিলেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top