শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নয়াপল্টন কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ২১:১৯

সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান। আগামীকাল শনিবার (২৮ মার্চ) রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যালয়ে তার যাওয়ার কথা রয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভা শেষে তিনি নিজেই উপস্থিত নেতা-কর্মীদের এ তথ্য জানান। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভার আয়োজন করে বিএনপি।

আলোচনা সভা শেষে মঞ্চ থেকে নামার সময় উপস্থিত নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে পুরো মিলনায়তন মুখরিত করে তোলেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান নেতা-কর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলেন, “আগামীকাল নয়াপল্টন অফিসে যাব আমি। আমি তোমাদের দেখতে চাই।”

দলের প্রধানের এই ঘোষণায় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। দীর্ঘদিন পর তার এই সফরকে ঘিরে নয়াপল্টন কার্যালয়ে বাড়তি প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top