সিঙ্গাপুরে সংকটাপন্ন অবস্থায় স্পিকারে স্ত্রী দিলারা হাফিজ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ২১:২৭
সিঙ্গাপুরে চিকিৎসাধীন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন-এর সহধর্মিণী দিলারা হাফিজ-এর শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। বর্তমানে তিনি ভেন্টিলেশনে রয়েছেন।
শুক্রবার (২৭ মার্চ) বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, দিলারা হাফিজ দীর্ঘদিন ধরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে ঈদুল ফিতরের দিন দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, তার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে শনিবার (২৮ মার্চ) সকালে মেডিকেল বোর্ড আনুষ্ঠানিকভাবে জানাবে।
এদিকে একই হাসপাতালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস-ও চিকিৎসাধীন রয়েছেন। তিনি বর্তমানে সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
দিলারা হাফিজের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তার পরিবারের সদস্য ও রাজনৈতিক মহলে উদ্বেগ বিরাজ করছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।