দাফনকাজে সরাসরি অংশ নিয়ে প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১৩:৫১
রাষ্ট্রীয় প্রটোকল উপেক্ষা করে এক ব্যক্তির দাফনকাজে সরাসরি অংশ নিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে ব্যাপক প্রশংসা করছেন সবাই।
শুক্রবার (২৭ মার্চ) ময়মনসিংহের নান্দাইলে আজিমুল মিয়া (৪০) হৃদরোগে মারা গেলে বিকেলে তার দাফনের প্রস্তুতি চলছিল। এ সময় বৃষ্টি শুরু হলে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে।
ঠিক তখন পাশ দিয়ে যাওয়ার সময় দাফনকাজ চলতে দেখে গাড়িবহর থামিয়ে দেন প্রতিমন্ত্রী। পরে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই কবরস্থানে গিয়ে নিজেই কবরে নেমে দাফন কাজে অংশ নেন।
স্থানীয়দের মতে, একজন মন্ত্রীকে এভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে দেখে সবাই অভিভূত হয়েছেন। তার এই মানবিক উদ্যোগকে বিরল ও প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন প্রত্যক্ষদর্শীরা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।