শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

দেশের হাম মোকাবিলায় ৬০৪ কোটি টাকার জরুরি টিকা আমদানি অনুমোদন:স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১৫:১১

সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় সরকার ৬০৪ কোটি টাকা ব্যয়ে জরুরি ভিত্তিতে টিকা আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার (২৮ মার্চ) রাজধানীর শাহবাগে সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ আয়োজিত ‘সিএমই প্রোগ্রাম অন মেডিকেল ইথিক্স’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মন্ত্রী আরও জানান, পরিস্থিতি মোকাবিলায় মানিকগঞ্জ ও রাজশাহীসহ প্রতিটি বিভাগীয় হাসপাতালে আইসিইউ ও বিশেষ ওয়ার্ড চালু করা হয়েছে। এছাড়া ডিএনসিসি করোনা হাসপাতালকে হামসহ অন্যান্য জরুরি চিকিৎসার জন্য প্রস্তুত রাখা হয়েছে।

বেসরকারি ক্লিনিক ও হাসপাতালের অনিয়ম রোধে অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছেন মন্ত্রী। মাঠ পর্যায়ে তদারকি বাড়াতে স্বাস্থ্য কর্মকর্তাদের প্রতিদিন অন্তত একটি হাসপাতাল পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সিভিল সার্জনদের কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top