স্বাধীনতা পুরস্কার হস্তান্তরের তারিখ পেছাল
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ১৮:৫৫
সরকার ঘোষণা করেছে, 'স্বাধীনতা পুরস্কার-২০২৬' প্রদান অনুষ্ঠান অপ্রত্যাশিত কারণে ৯ এপ্রিল থেকে পিছিয়ে ১৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অনুষ্ঠানটি হবে বিকেল ৪টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৯ এপ্রিলের জন্য যে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে, তা পুনর্নির্ধারিত তারিখেও ব্যবহার করা যাবে। নতুন করে আলাদা আমন্ত্রণপত্র পাঠানো হবে না।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।