স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধির সাক্ষাৎ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ১৯:২৬
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ই-গভর্ন্যান্স, ই-পার্লামেন্ট, সংসদীয় কার্যপ্রণালি এবং স্থায়ী কমিটির কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। স্পিকার বলেন, ইউএনডিপির সহযোগিতায় নতুন সংসদ সদস্যদের জন্য ওরিয়েন্টেশন কার্যক্রম চালু করা যেতে পারে এবং নারী সংসদ সদস্যদের জন্য আন্তর্জাতিক সফর বিনিময়ের সুযোগ তৈরি করা যেতে পারে।
তিনি আরও বলেন, সংসদে ডিজিটাল লাইব্রেরি চালু, স্মার্ট প্রযুক্তির ব্যবহার এবং নিজস্ব প্রিন্টিং প্রেস স্থাপন জরুরি।
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার জাতীয় সংসদকে প্রাণবন্ত উল্লেখ করে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। বৈঠকে জ্বালানি সংকট ও গণতান্ত্রিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় হয়।
সাক্ষাৎকালে ইউএনডিপি ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।