ইরানের জন্য আমি আমার জীবন উৎসর্গ করেছি: পেজেশকিয়ান
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ২০:০৩
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশ রক্ষায় এখন পর্যন্ত এক কোটি ৪০ লাখের বেশি ইরানি নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, ইরানের জন্য তিনি নিজেও জীবন উৎসর্গ করেছেন, করছেন এবং ভবিষ্যতেও তা করে যাবেন।
গত ২৪ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে ইসরায়েল একাধিক আলোচিত হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং জাতীয় নিরাপত্তা পরিষদের প্রভাবশালী সচিব আলী লারিজানি নিহত হয়েছেন বলে জানা গেছে।
অন্যদিকে, চলমান পরিস্থিতিতে ইরানে এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৭৬ জন নিহত এবং ২৬ হাজার ৫০০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।