সারা দেশে ২৪ ঘণ্টায় হাম-উপসর্গে ১১ শিশুর মৃত্যু
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ১৯:০৪
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম-উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে একজনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে। একই সময়ে ১,২৩৬ শিশুকে হামের উপসর্গসহ শনাক্ত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগী ২২৪ জন এবং সন্দেহজনক রোগীর সংখ্যা ৯,৮৮৩ জন। এই সময়ে ২২ শিশুর মৃত্যু হয়েছে নিশ্চিতভাবে হামের কারণে, আর ১২৮ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে।
ডাটা অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ছয়জনের মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে। একই সময়ে ৪,৬৩৫ শিশু সুস্থ হয়ে ছাড় পেয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।