রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১৩:২০
রাজধানীর গ্রিন লাইফ হাসপাতাল-এ আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টা ৪২ মিনিটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে।
জানা গেছে, রাজধানীর গ্রিন রোডে অবস্থিত এই হাসপাতালে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। আগুন লাগার পরপরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে তারা।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। এ ঘটনায় হাসপাতালের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।