বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

যুদ্ধবিরতির খবরে ইরানে বিজয় উৎসব

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১৫:১২

ছবি: সংগৃহীত

ইরানে যুদ্ধবিরতির ঘোষণা পাওয়ার পর থেকে রাজধানী তেহরানের ইনকিলাব চত্বরে ব্যাপক আনন্দ উৎসব শুরু হয়েছে। দলে দলে মানুষ রাস্তায় নেমে বিজয় উদযাপন করছেন।

২৮ ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ বাহিনীর মধ্যে ধ্বংসাত্মক সংঘর্ষের শুরু হয়। মঙ্গলবার রাতে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি চুক্তি হওয়ায় জনগণ আনন্দে মেতে ওঠে। তারা এটিকে ইরানের বিশাল বিজয় হিসেবে দেখছেন।

এই বিজয় আসে এমন সময়ে যখন মার্কিন প্রেসিডেন্ট তার কঠোর আল্টিমেটাম দিয়েছিলেন। শেষ পর্যন্ত তিনি ইরানের দশ দফা দাবি মেনে নিতে বাধ্য হন এবং আল্টিমেটামের শেষ হওয়ার দু’ঘণ্টা আগেই যুদ্ধ বন্ধ করতে রাজি হন।

ইরানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এই বিজয় হলো দেশের শর্ত মোতাবেক যুদ্ধ সমাপ্তির ফলাফল। জনগণ তা উদযাপন করছেন গভীর আনন্দে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top