সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

‘ফুয়েল পাস’ নিয়ে আরও ১৯ জেলায় নিবন্ধন কার্যক্রম শুরু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১৪:০৯

সংগৃহীত

দেশব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা আনতে ‘ফুয়েল পাস’ কার্যক্রম আরও সম্প্রসারণ করা হয়েছে। নতুন করে দেশের ১৯টি জেলায় এই নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার যেসব জেলা এই কার্যক্রমের আওতায় এসেছে সেগুলো হলো— গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা এবং কুড়িগ্রাম।

এর আগে রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী-সহ কয়েকটি গুরুত্বপূর্ণ জেলায় পরীক্ষামূলকভাবে এই উদ্যোগ চালু করা হয়েছিল।

জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর এই কিউআর কোডভিত্তিক অ্যাপটি আপাতত মোটরসাইকেলের জন্য পরীক্ষামূলকভাবে চালু রয়েছে। ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা নিশ্চিত করা এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে জ্বালানি বণ্টনকে আরও কার্যকর করা এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

পর্যায়ক্রমে দেশের সব জেলায় এবং সব ধরনের যানবাহনের জন্য ‘ফুয়েল পাস’ সিস্টেম চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top